ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

ads

কুষ্টিয়ায় জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় কুষ্টিয়া সিভিল সার্জন ডা.এইচ এম আনোয়ারুর এই খবর নিশ্চিত করেন।

শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৬৮টি নমুনা ছিল। কুষ্টিয়া জেলায়  নতুন করে ৭ জনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

দুইটি নমুনা ফলোআপেও পজেটিভ এসেছে। অন্য জেলার মধ্যে মেহেরপুরের ২টি, চুয়াডাঙ্গার ১টি, মাগুরা ১টি ও নড়াইলের ১টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়।

নতুন আক্রান্তের মধ্যে কুমারখালী উপজেলার পাইকপাড়াতে দুই জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১ জন। ভেড়ামারা উপজেলাতে ৪ জন, এদের বাড়ি বামনপাড়া, বাহাদুরপুর, আরকানদিতে।

আজকে শনাক্তদের মধ্যে ২ জনের বয়স ২১- ৩০ বছর, ৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। আজকে নতুন শনাক্ত সবাই পুরুষ।

এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১১ জন কোভিড রোগী শনাক্ত হল। (বহিরাগত বাদে) উপজেলাভিত্তিক রোগী শনাক্ত দৌলতপুর ২৩, ভেড়ামারা ১৯, মিরপুর ১২, সদর ৩২, কুমারখালী ১৮, খোকসা ৭ পুরুষ রোগী ৮৫, নারী ২৬ সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩১ জন। উপজেলাভিত্তিক সুস্থ ২৯ জন (দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর ৫, সদর ৪, কুমারখালী ৬, খোকসা ১, বহিরাগত সুস্থ ২ জন, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।

সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন।

ads
ads
ads

Our Facebook Page